অসহায় মায়ের ওপর নির্যাতন, এলাকায় উত্তেজনা — আমিনপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার অন্তর্গত জাতসাখিনী এলাকায় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অসহায় এক বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী মোছাঃ রওফন নেছা (৬৫) মৃত মনজেদ আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, আমিনপুর ইউনিয়নের বড় সন্তান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধার সঙ্গে পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধে লিপ্ত ছিলেন। এরই জের ধরে সম্প্রতি শিক্ষকটি বৃদ্ধা রওফন নেছাকে শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর বৃদ্ধার আহাজারি ও অশ্রু ঝরা কান্নায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘটনার বিচার দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে আমিনপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।